,

ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে শুরু হলো প্রজনন মৌসুম ও ইলিশের সুরক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ সময় সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব প্রকার নৌযানের ইলিশসহ যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

এ সময়কালে প্রতি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। মৎস্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত মা ইলিশ আহরণে সম্পৃক্ত ৩ লাখ ৭১ হাজার ১২১ জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ২০ কেজি করে মোট ৬ হাজার ১শ ৪৩ টন চাল দেয়া হবে। এ নিষেধাজ্ঞার ফলে দুশ্চিন্তায় পড়েছেন অনিবন্ধিত প্রায় সোয়া লাখ পরিবার। আর বরাদ্দকৃত চালের পুরোটা না পাওয়া ও উৎকোচ দেয়ার অভিযোগ রয়েছে নিবন্ধিত জেলেদের।

মৎস্য অধিদফতর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার বলেন, চাল বিতরণে কিছু জায়গাতে অনিয়মের খবর পাওয়া যায়, তবে সেটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা এবং প্রশাসন চেষ্টা করছি এগুলোও সমাধান করতে।

বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান জানান, নিষেধাজ্ঞার সময় সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মৎস্য অধিদফতর, নৌ-বাহিনী, কোষ্টগার্ড, নৌ-পুলিশ, র‌্যাবসহ মাঠ প্রশাসন সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর