,

আলিয়ার জন্য বড় সিদ্ধান্ত নিলেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পর থেকে দম ফেলার ফুসরত নেই আলিয়া-রণবীরের। সিনেমার শুটিং, ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

গত কয়েক দিন আলিয়া ভাটকে অন্তঃসত্ত্বা অবস্থায়ই ছবির প্রমোশনে বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে দেখা গেছে।

এ মুহূর্তে আলিয়ার বিশ্রাম ও রণবীরের সঙ্গ প্রয়োজন। বিষয়টি অনুধাবন করেছেন বলিউড সুপারস্টার।

বুধবার ছিল আলিয়া ভাট আর রণবীর কাপুরের সাধের অনুষ্ঠান। বছর শেষেই মা হচ্ছেন আলিয়া। আর নতুন সদস্যের দেখভালে যাতে কোনো কমতি না থাকে, তা নিশ্চিত করতে এখন থেকেই উঠেপড়ে লেগেছেন রণবীর কাপুর। একটা লম্বা ছুটিও নিতে চলেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের মাঝামাঝি অ্যানিমেলের শ্যুট ফের শুরু করে দেবেন রণবীর। তবে তিনি চাইছেন সেই কাজ জলদি শেষ করতে। আর তার পরই নেবেন লম্বা বিরতি। শুধু সন্তান না, সদ্য মা হওয়া আলিয়ারও খেয়াল রাখতে হবে যে।

আপাতত লাভ রঞ্জনের এ সিনেমার কাজ শেষ করে হাতে আর কোনো সিনেমা নেবেন না বণবীর। জি লে জারা ছাড়া আলিয়ার হাতেও সিনেমা নেই। ঘরে নতুন অতিথিকে স্বাগত জানাতে দুজনেই তৈরি।

প্রসঙ্গত, দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর এপ্রিলে বিয়ে করেন রণবীর আর আলিয়া। জুন মাসে মা হওয়ার খবর দেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বার গোটা সময়টাই চুটিয়ে কাজ করেছেন। শেষ করেছেন নিজের হলিউডে নিজের প্রথম সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর কাজ।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি