,

‘নির্বাচন কমিশন যা বলবে, সরকার তা মানতে বাধ্য’

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) যা বলবে সরকার তা মানতে বাধ্য বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘ইসি যা বলবে সাংবিধানিকভাবে সরকার তা মানতে বাধ্য। এ জন্য আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমলে নিয়ে সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) চিঠি দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে আচরণবিধি মানতে ইসি নির্দেশ দিয়েছে জানিয়ে মো. আলমগীর বলেন, জেলা পরিষদ ও গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আচরণবিধি মানতে বাধ্য করতে ক্ষমতাসীন দলকে নির্দেশ দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে যে অনিয়ম হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ডিসিকে নির্দেশনা দিয়েছেন।’

আইন প্রণেতারাই তো আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন- এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ‘এই তো বললাম, আমরা ডিসি ও এসপিদের বলেছি লঙ্ঘনকারী যেই হোন না কেন, তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। দুই নম্বর হলো- আমরা যেটা বলেছি, নির্বাচন কর্মকর্তাদের জন্যও আইন রয়েছে। দায়িত্ব পালনকালে কাউকে আচরণবিধি লঙ্ঘন করতে দেখলে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড