,

মিঠুনকে অধিনায়ক করে বিসিবি একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : চেন্নাই সফর করতে যাওয়া বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। দলে আছে টেস্ট দলের নিয়মিত মুখ মুমিনুল হক ও তাইজুল ইসলাম। বিসিবি একাদশের মোড়কে এটি মূলত ‘এ’ দলই।

আগামী ৯ অক্টোবর চেন্নাইয়ে যাবে বিসিবি একাদশ। এই সফরে তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবেন মিঠুনরা। সিরিজের সবকটি ম্যাচ হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। প্রথম চারদিনের ম্যাচটি আগামী বুধবার থেকে, পরেরটি ১৯ অক্টোবর থেকে। একদিনের ম্যাচের সিরিজের তিন ম্যাচ ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

এর আগে চলসি মাসে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে সিরিজটি পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকল্প হিসেবে চেন্নাই সফরের পরিকল্পনা করে।

চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড