শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিডিএর জেনারেটর বিক্রি করেছিলেন পাহারাদার

news-image

হামিদ উল্লাহ,চট্টগ্রাম : নগরীর আমিন জুটমিল এলাকায় অভিযানকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত একটি জেনারেটর জব্দ করেন। প্রায় এক বছর আগে তৎকালীন স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী ওই অভিযানের নেতৃত্ব দেন। তিনি বদলির নয় মাস পর জানা গেল মালখানায় ওই জেনারেটর নেই। অভিযোগ ওঠে, নিরাপত্তা কর্মকর্তা নাসির খান সেটি বিক্রি করে দিয়েছেন।

তবে এ নিয়ে চাপাচাপির পর ঠিকই মালখানায় ফেরত আনা হয়েছে জেনারেটরটি। এ যেন কাজির গরুর খাতা থেকে গোয়ালে ফিরে আসা।

সিডিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জানাজানি হওয়ার পর প্রশাসনের কর্তাব্যক্তিরা সিডিএর সিকিউরিটি অফিসার নাসির খানকে ডেকে পাঠান। তিনি জেনারেটরটি বিক্রির কথা স্বীকার করে বলেন, সাবেক স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী সেটি নাসিরকে বিক্রি করতে বলেছেন। সিডিএর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহ্মিনা আফরোজ চৌধুরী আগের স্পেশ্যাল ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে নিশ্চিত হন জেনারেটর বিক্রির জন্য নাসির খানকে বলা হয়নি। এই কথা নাসির খানকে বলার পর রাতে জেনারেটরটি পুনরায় মালখানায় ফিরিয়ে আনা হয়। মালখানা থেকে বের হওয়া এবং পুনরায় ফিরিয়ে আনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে জানিয়ে সিডিএর পুল বিভাগের এক কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষ তদন্ত শুরু করলে আলামত হিসেবে তা দেওয়া হবে।

গত ১২ সেপ্টেম্বর সিডিএর ভ্রাম্যমাণ আদালত থেকে সিডিএ চেয়ারম্যান বরাবর একটি চিঠি লিখে জেনারেটর চুরির বিষয়টি অবগত করা হয়। সে সময় চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ঢাকায় ছিলেন। চট্টগ্রাম ফিরে তিনি এ সম্পর্কে জানতে পারেন। এরপর এটি নিয়ে স্পেশ্যাল ম্যাজিস্ট্রেটের দপ্তর মামলার উদ্যোগ নিলে এক রাতে জেনারেটরটি ফিরিয়ে দেন নাসির খান। মালখানা থেকে জেনারেটর বের করা ও ফিরিয়ে দেওয়ার দুই দৃশ্যই সিসি টিভি ফুটেজে ধরা পড়ে।

সিডিএর একজন কর্মকর্তা বলেন, মূলত ভাবমূর্তি রক্ষার তাগিদ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ফলে নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে চালাচালি করা সব চিঠিই ধামাচাপা দেওয়া হয়।

সিডিএর স্পেশ্যাল ম্যাজিস্টেট তাহ্মিনা আফরোজ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলুন।

সিডিএ চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় আছি। সিডিএ ভবনের বিষয়াদি নির্বাহী প্রকৌশলী আ হ ম মেজবাহউদ্দিন দেখভাল করেন। তার সাথে কথা বলুন।

আ হ ম মেজবাহউদ্দিন আমাদের সময়কে বলেন, আমাকে এ বিষয়ে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। নিরাপত্তার বিষয়টি আমি দেখি না।

নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসির খানকে এ ব্যাপারে কথা বলার জন্য তার দুটি মোবাইল নম্বরেই যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কোনো ফোনই ধরেননি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা