,

সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের আহ্বান কৃষিমন্ত্রীর

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কিন্তু অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী-সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী দেশে অপতৎপরতা চালাচ্ছে।

সোমবার (৩ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক চেতনা ও ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ক্ষমতায় আসতে চায় ও দেশের মানুষকে শোষণ-শাসন করতে চায়। তাদের সম্পর্কে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যে কোন অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ।

মন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসবে সবাইকে সম্মিলিতভাবে শপথ নিতে হবে- সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত-প্রতিরোধ করব। বাংলার মাটি থেকে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করব।

তিনি আরও বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজাটা হিন্দুদের হলেও উৎসবটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ জাতিধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের। শারদীয় দুর্গোৎসবে আমরা শপথ নেই- সকল অন্যায়-অবিচার ও শোষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবো। সকল মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য আমরা নিয়োজিত থাকবো এবং যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখব।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপনসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড