,

আজ বিশ্ব শিশু দিবস

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আজ সোমবার পালিত হবে বিশ্ব শিশু দিবস। বাংলাদেশ সরকার প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি পালন করে থাকে। বিশ্ব শিশু দিবস ২০২২-এর প্রতিপাদ্য ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’। একই সঙ্গে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে আরও উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতিবছরের মতো এ বছরও দেশব্যাপী যথাযথ মর্যাদায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা

ইন্দিরা আজ সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

এদিকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের কর্মসূচির সঙ্গে সমন্বয়ক্রমে আগামীকাল ৪ অক্টোবর জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হবে। এ বছর জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য : “সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রোড়পত্র প্রকাশ, টকশো আয়োজন, পোস্টার মুদ্রণ, বিতর্ক প্রতিযোগিতা, কন্যাশিশু জার্নাল মুদ্রণ এবং কন্যাশিশু বার্তা প্রকাশ, র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, গোলটেবিল বৈঠকের আয়োজন রেখেছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর