,

সাব স্টেশনে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্পাইডার ফেব্রিক নামের একটি ডাইং কারখানার সাব স্টেশনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, মৃতের বয়স আনুমানিক বয়স ৩৫ বছর। তিনি কয়েকদিন আগে মারা গেছেন।

তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, মৃত ব্যক্তি তাদের প্রতিষ্ঠানের কেউ নয়। এ ছাড়া ওই সাব স্টেশন সবসময় তালা দেওয়া থাকে। বাইরে থেকে ভেতরে প্রবেশের কোনো সম্ভাবনা নেই সেখানে।

স্পাইডার ফেব্রিকের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘দুই সপ্তাহ পর পর সাব স্টেশনটিতে মেইনটেইন্সের কাজ করা হয়। সেই হিসেবে আজ সন্ধ্যায় সাব স্টেশনের দরজা খুললে তারা গন্ধ পান এবং এক কোণায় একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির