,

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. সাজ্জাত হোসেন (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার বলেন, ওই তরুণ-তরুণী রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান অবস্থায় বাস করতো। রাতে নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে বসা ছিল। রাতে সাড়ে ১২টার দিকে তিতাস কমিউটার সাল্টিং করার সময় জংশন এলাকার আখাউড়া-সিলেট রেলপথের পূর্ব কলোনি এলাকায় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. মাসুদ বলেন, নিহত সাজ্জাতের ভাই ও খালা শনিবার সকালে থানায় এসে তার পরিচয় নিশ্চিত করেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি