,

হবিগঞ্জের নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র চট্টগ্রামে উদ্ধার

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : নিখোঁজ থাকার ১০ দিনের মাথায় হবিগঞ্জের ৩ মাদ্রাসা ছাত্র চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বিকেলে তারা নিখোঁজ হয়।

উদ্ধার হওয়া ছাত্ররা হলো, বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহীদের ছেলে জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে রাহিম উদ্দিন (১৪)। এরা বাহুবল জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার ছাত্র।

বাহুবল থানার এসআই আশিস চন্দ্র তালুকদার জানান, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ওই তিন ছাত্র চট্টগ্রামের সদরঘাট এলাকায় মালপত্র তোলার কাজ করতে থাকে। একপর্যায়ে তারা ক্ষুধায় কান্নাকাটি শুরু করে। এ সময় জনৈক আল আমিন তাদের কান্নাকাটির কারণ ও পরিচয় জানতে পেরে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ তাদের উদ্ধার করে বাহুবল থানাকে অবগত করে।

ওই দিন রাতে বাহুবল থানার পুলিশ তাদের চট্টগ্রাম থেকে নিয়ে আসে। এসআই আশিস আরও জানান, বর্তমানে তিন ছাত্র তাদের অভিভাবকদের কাছে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড