,

রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহে ১১০০ টাকা গ্রহণের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রবিবার থেকে শুধু মাত্র অনলাইনে রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ এক হাজার ১০০ টাকা গ্রহণ করতে ভূমিসেবা প্রদানকারী অফিসসমূহকে আদেশ প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়।

শুক্রবার জারি করা এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার থেকে মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংশ্লিষ্ট ভূমি অফিসে এই দুইটি ফি আর নগদ অর্থে গ্রহণ না করার বিষয়টি কার্যকর হওয়ার মধ্যে দিয়ে সরকারের প্রতিশ্রুত ভূমি ব্যবস্থাপনায় ক্যাশলেস ই-নামজারি বাস্তবায়িত হবে।

কোর্ট ফি ৫০ টাকা, নোটিশ জারি ফি ২০ টাকা, রেকর্ড সংশোধন ফি এক হাজার টাকা এবং ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা নির্ধারণ করায় চার ধরনের ফি প্রদানে নামজারির জন্য মোট প্রকৃত খরচ হবে এক হাজার ১৭০ টাকা।

এসকল ফি এখন থেকে অনলাইনে মোবাইল ওয়ালেট কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেই পরিশোধ করতে হবে, কোনোভাবেই ম্যানুয়ালি তথা নগদ অর্থে পরিশোধ করা যাবেনা।

ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি প্রযোজ্য হবে না। একইভাবে, ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, তথ্য অথবা চাহিত দলিলাদি না পাওয়ার জন্য না-মঞ্জুরকৃত কোনো নামজারি আবেদন পুনরায় চালু হলে উক্ত আবেদন মঞ্জুরের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ মোট এক হাজার ১০০ টাকা প্রযোজ্য হবে।

নামজারি চূড়ান্তভাবে মঞ্জুর হলে জটিলতা এড়াতে দ্রুত কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করা দরকার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড