,

কড়া নিরাপত্তায় শুটিংয়ে শাকিব-বুবলী

news-image

বিনোদন ডেস্ক : বেবিবাম্প প্রকাশের পর রহস্য রাখলেও তিন দিনের মাথায় চিত্রনায়িকা শবনম বুবলী জানান, আড়াই বছর আগে ছেলেসন্তানের মা হয়েছেন তিনি। তার সন্তানের বাবার ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।

এ খবর নিয়ে যখন দেশজুড়ে হইচই চলছে, তখন একসঙ্গে শুটিংয়ে ফিরেছেন শাকিব খান ও বুবলী। শনিবার থেকে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু করেছেন এ তারকা জুটি।

তবে বর্তমান ইস্যুকে ঘিরে যে চাঞ্চল্য ছড়িয়েছে তাতে শাকিব-বুবলীর নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছিলেন ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার পরিচালক তপু খান।

যে কারণে আজ সকাল থেকে রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে কঠোর নিরাপত্তায় শুরু হয় শাকিব-বুবলীর শুটিং। যেন বাইরের কোনো লোক প্রবেশ করতে না পারে।

জানা গেছে, ওই হোটেলের প্রবেশ পথ বন্ধ করেই চলছে শুটিং। বাহিরে অবস্থান করছে অসংখ্য নিরাপত্তা কর্মী।

সিনেমার একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব ও বুবলী। সকাল থেকেই চলছে সেই গানের দৃশ্যধারণের আয়োজন।

তবে বেলা ১১টার কিছু আগে কড়া নিরাপত্তায় শুটিং সেটে আসেন শাকিব ও বুবলী। ১১ মাস পর লাইট-ক্যামেরার সামনে আসেন তারা।

এরপর থেকেই বাড়তি নিরাপত্তায় শুটিং চলছে। ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।

চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন সিনেমা সংশ্লিষ্টরা।

২০২১ সালের ২৫ মে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু হয়। ওই বছরের ২৬ সেপ্টেম্বরে সিনেমার শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে লকডাউন ও শাকিবের যুক্তরাষ্ট্র ভ্রমণের কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। এ গানটি শেষ করলেই সিনেমার শতভাগ কাজ সমাপ্ত হবে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর