,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার পৌর এলাকার ভাদুঘর নামক স্হানে পিকআপের ধাক্কায় ইমতিয়াজ আপন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে কসবা উপজেলার খাড়েরা ইউপির হাড্ডা এলাকার নিজাম উদ্দিনের ছেলে। নিহত ইমতিয়াজ আপন সোনালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানান, সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উঠার সময় পিছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে গুরতর আহত হন আপন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু বলেন, এ বিষয়ে আমরা সংবাদ পেয়েছি । পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ঈদে মুক্তির অপেক্ষায় ‘আন্ধার’

গাজায় ঝুঁকিপূর্ণ ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস

ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

জামানত পাঁচগুণ, বাড়ল নির্বাচনী ব্যয়সীমাও

নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ট্রাম্প-ফিফা সম্পর্কের তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বোয়িং থেকে ১১ বিমান কিনছে বাংলাদেশ

এনএফএলে কিকার হওয়ার ইচ্ছা কেইনের

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি নিয়ে আলোচনা

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত