,

ঘুষ দিয়েও মেলেনি চাকরি, ৯ পৃষ্ঠার ‘চিঠি’ লিখে যুবকের আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : সরকারি চাকরি পাওয়ার আশায় ২ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। যার জেরে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আবদুর রহমান। এর জেরে বিষপানে আত্মহত্যা করেছেন তিনি। আত্মহত্যার আগে তিনি নয় পৃষ্ঠার ‘সুইসাইড নোট’ লিখে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা আবদুর রহমান এসএসসি গ্রুপ-ডি পরীক্ষা দিয়েছিলেন। সে সময় এক দালাল যুবককে জানান, পরীক্ষা না দিলেও প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া যাবে। কিন্তু তার জন্য ৬ লাখ টাকা দাবি করা হয়।

ওই যুবকের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব ছিল না। কোনো রকমে ২ লাখ টাকা জোগাড় করে দালালকে দেন আবদুর রহমান। এরপর সময় পেরিয়েছে, কিন্তু চাকরি পাননি। এরপর থেকে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন আবদুর। আর গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে আবদুর রহমানের মরদেহ উদ্ধার হয়। মরদেহের পাশে ছিল নয় পৃষ্ঠার ‘সুইসাইড নোট’।

আবদুর রহমানের পরিবারের দাবি, চাকরি নিয়ে অবসাদের কারণেই বিষ পান করে আত্মহত্যা করেছেন রহমান। তবে প্রথমে পুলিশের দ্বারস্থ না হয়ে রহমানের দাফন সম্পন্ন করা হয়। পরে মুর্শিদাবাদের লালগোলা থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে গতকাল বৃহস্পতিবার মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে বিজেপির স্থানীয় নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘আত্মহত্যার ঘটনা অনভিপ্রেত। মানুষের হতাশা কোথায় পৌঁছেছে। চরম নৈরাজ্য গ্রাস করে ফেলেছে বাংলাকে। আদালতই কার্যত সরকারকে চালাচ্ছে।’

আর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির