,

প্রেমের ফাঁদে ফেলে ২৪ বিয়ে, অবশেষে ধরা

news-image

অনলাইন ডেস্ক : গ্রামে ঢুকে গাড়িচালক পরিচয় দিয়ে ঘর ভাড়া নেওয়া। নিজেকে অনাথ বলে সহানুভূতি আদায়। স্থানীয় কোনও কিশোরীকে ভালোবাসার টোপ দিয়ে ফাঁসানো, তার পর বিয়ে। কিছুদিন শ্বশুরবাড়িতে থাকার পর আচমকা বৌয়ের গয়না নিয়ে লাপাত্তা। আবারও নতুন এলাকায় গিয়ে ভুয়া পরিচয়ে ফের বিয়ে। এভাবে দু’ডজন বিয়ে করার পর পুলিশের জালে ধরা পড়েছেন আশাবুল মোল্লা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘির প্রতারিত এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযোগে ওই নারী জানান, তাদের পরিবারের জমানো টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে‌ন তার স্বামী। একাধিক মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও ভাবেই যোগাযোগ সম্ভব হয়নি তার সঙ্গে। এরপর থেকেই ওই যুবকের খোঁজ শুরু করে পুলিশ।

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছে একাধিক সিম কার্ড, ভুয়া নথি ও কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ জানায়, কোনও এলাকাতেই বেশি দিন থাকতেন না বছর আঠাশের ওই যুবক। প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার পর নববধূর গয়না-টাকা নিয়ে চম্পট দিতেন। ভুয়া পরিচয়পত্র দিয়ে সিমকার্ড নেওয়াতে তার অবস্থান সম্পর্কে জানতে পুলিশকে নাস্তানাবুদ হতে হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২৪ জন নারীকে বিয়ে করেছেন আশাবুল।

তার আসল বাড়ি বারাসত থানা এলাকার কাজিপাড়ায়। তার এই কুকীর্তির কথা প্রতিবেশীরা ঘুণাক্ষরেও টের পাননি। পুলিশ তার বাড়িতে পৌঁছতেই বিষয়টি জানাজানি হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড