,

গৃহকর্মীদের জীবন নিরাপদ করতে উদ্যোগ নেবে সরকার: পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মীদের জীবন নিরাপদ ও নিশ্চিন্ত করতে গৃহকর্মী আইন প্রণয়ন এবং এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে জাতীয় গৃহকর্মী সম্মেলন ২০২২-এ তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে বক্তারা গৃহকর্মীদের জীবনের নানা দুর্ভোগ ও নির্যাতনের কথা তুলে ধরেন। তারা বলেন, ২০১৫-১৬ এর জরিপে বাংলাদেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় ১৭ লাখ। যা বর্তমানে ২০ লাখ ছাড়িয়ে গেছে। কিন্তু জাতীয় বাজেটে গৃহকর্মীদের কোনো তথ্য-উপাত্ত নেই। জাতীয় অর্থনীতিতে তাদের অবদানের কথাও উল্লেখ নেই। পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা, সঠিক কর্ম পরিবেশ ও মূল্যায়ন নেই বলে মন্তব্য করেন বক্তারা।

এ সময় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ প্রণয়ন হলেও এর আইনি কাঠামো দাবি করেন সমাজসেবা প্রতিষ্ঠানের সদস্যরা। সম্মেলনে গৃহকর্মীরাও নিজেদের জন্য নিরাপদ আবাসনের দাবি জানান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মুজিবুল হক, এমপি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী। সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে সহ সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ, নিয়োগকারী ও গৃহশ্রমিক প্রতিনিধিবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯