,

আগামীকাল ‘শুধু তুমিময়’

news-image

বিনোদন প্রতিবেদক : অফিসের লিফটে উঠতে গিয়ে ঈশিতার মুখোমুখি হন হাসান। প্রথম দেখাতেই ঈশিতা যেন জাদুর মত আকৃষ্ট করে তাকে। ঈশিতা একটি টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টার আর হাসান করপোরেট এক্সিকিউটিভ। একই ভবনে অফিস হওয়ায় তাদের মাঝে মাঝেই দেখা হয়। লিফটে কিংবা গলির চায়ের দোকানে। কিন্তু কখনও কথা হয় না।

তবে তাদের দু’জনকে নিয়ে লিফট বা চায়ের দোকানে মজার সব ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনার কারণে একজনের প্রতি আরেকজনের আগ্রহ আরও বেড়ে যায়। ঈশিতা চা খেতে নামলেই যেন হাসান খবর পায়, সেজন্য নিচের চায়ের দোকানের মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে। এই সুযোগে দোকানদার হাসানের কাছ থেকে একটা মোবাইল সেট কিনে নেয়।

ঈশিতার কাছে হাসানের এই ফোনের কারসাজিটা ধরা পরে একদিন। ইশিতা দোকানদারের কাছ থেকে নাম্বার নিয়ে হাসানকে ফোন দেয়। হাসান সেই মূহুর্তে ঢাকার বাইরের একটি কাজে ব্যস্ত। ঈশিতা বলে হাসান যদি তাকে পছন্দ করে তাহলে সেটা যেন তার সামনে এসে বলে। হাসান কথা দেয় ঢাকায় এসে সরাসরি ঈশিতাকে তার ভালোবাসার কথা বলবে। ঈশিতা অপেক্ষায় থাকে।

সেদিনই নিউজ পড়া অবস্থায় ঈশিতার কাছে খবর আসে চট্টগ্রামে এক দুর্ঘটনায় হাসান মারা গেছে। আর ঈশিতা নিজেই হাসানের মৃত্যুর সংবাদটি পাঠ করে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছেন নাটক ‘শুধু তুমিময়’। যোবায়েদ আহসানের রচনায় এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। আর নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর।

নির্মাতা জানান, ‘শুধু তুমিময়’ নাটকটি প্রচার হবে আগামীকাল রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর