,

‘আপত্তিকর’ দৃশ্য ছেঁটেও রেহাই পেলেন না একতা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী প্রযোজক একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিহারের বেগুসরাইয়ের একটি আদালত। তাদের বিরুদ্ধে ‘ট্রিপল এক্স’ নামে একটি ওয়েব সিরিজে সেনাকর্মীদের অপমান এবং তাদের পরিবারের অনুভূতিকে আঘাত করার অভিযোগ রয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শম্ভু কুমার নামে এক প্রাক্তন সেনাকর্মীর অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ২০২০ সালে শম্ভু কুমার ওই অভিযোগ দায়ের করেন।

তিনি বলেন, ‘ট্রিপল এক্স’ নামের ওই ওয়েব সিরিজে এক সেনার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্কে একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে। অভিযোগকারীর দাবি, দৃশ্যটি একজন সেনাকর্মী হিসেবে তাকে মর্মাহত করেছে।

যদিও দুই বছর আগে ওই সিরিজ থেকে দৃশ্যটি ছেঁটে ফেলে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছিলেন একতা। তারপরেও কেন আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল?

এ বিষয়ে শম্ভুর আইনজীবী ঋষিকেশ পাঠক বলেন, ‘বিতর্কিত দৃশ্য বাদ দিলেও একতা এবং তার মা শোভা এই মামলায় আদালতে হাজিরা দেননি। তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।’

অবশ্য প্রযোজক একতার বিরুদ্ধে এটিই প্রথম মামলা নয়। বিভিন্ন সময় ওয়েব সিরিজ, সিনেমা ও টিভি সিরিজের কারণে অভিযুক্ত হয়েছেন তিনি। তার মা শোভা কাপুর বালাজি টেলিফিল্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না