,

ইরানের হামলায় ইরাকে ১৩ জনের প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের কুর্দি অঞ্চলে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। এতে গর্ভবতী নারীসহ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায়। এর আগে গতকাল বুধবার কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

রয়টার্স জানিয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে সহিংস বিক্ষোভে উত্তাল ইরান। হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর মাশা আমিনি (২২) নামের এক তরুণী পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর দেশটিতে হিজাববিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংসতায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে।

দেশটির কর্তৃপক্ষের অভিযোগ, এই অস্থিরতার পেছনে ইরানের ভিন্নমতাবলম্বী সশস্ত্র কুর্দিদের অবদান রয়েছে। বিশেষ করে দেশটির এক কোটির বেশি কুর্দি জনগোষ্ঠীর অধিকাংশই উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাস করেন। এমন অভিযোগের পরই সেখানে হামলা চালানো হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর