,

মেক্সিকোতে প্রশিক্ষণের সময় ৬ পুলিশকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্যে ছয় পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। দেশটিতে মাদক পাচারের রুট নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এ হামলার ঘটনা সামনে এলো। খবর এনডিটিভির।

জ্যাকাটেকাস রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, ক্যালেরা দে ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া সেন্টারে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।

বিবৃতির তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছানোর পরে আরও দুজন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গুলি করা হয়, যাদের মধ্যে একজন মারা যায়।

জ্যাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল নিন্দা জানিয়ে এ ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

গত কয়েক বছর ধরেই জ্যাকেটেকাসে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। এর পেছনে বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে লাভজনক মাদক চোরাচালানের রুট নিয়ন্ত্রণের জন্য সিনালোয়া ও জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে চলমান সঙ্ঘাতকে দায়ী করেছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে জ্যাকেটেকাসে রাজ্যের রাজধানীতে গভর্নরের প্রাসাদের সামনে পরিত্যক্ত একটি গাড়ি থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।

২০০৬ সালে সরকার মাদক চোরাচালান গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড