,

অচেতন নারীকে নিয়ে বিপাকে পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টর এলকা থেকে গতকাল বুধবার ভোর সোয়া ৬টা টার দিকে এক নারীকে (২৫) অচেতন অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করান পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী তিনি বলেন, ঐ মেয়েটিকে মাঝে মধ্যেই মদ্যপ অবস্থা উত্তরার বিভিন্ন স্থানে পাওয়া যায়।

ট্রিপল নাইনে খবর পেয়ে টঙ্গী হাসপাতালে যান টঙ্গী থানা পুলিশ। সেখানে ঐ নারী অভিযোগ করেন দু’টি ছেলে তাকে তুরাগ এলাকায় নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করেন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শরিফুল ইসলাম, ‘যেহেতু তুরাগ থানা এলাকার কথা বলা হয়েছে। তাই বিষয়টির তদন্ত আমাদের ওপর পরে। অসুস্থ ও অচেতন অবস্থায় তাকে বুধবার বিকেলে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।’

ওসি বলেন, ‘মেয়েটি সঠিকভাবে কিছুই বলছে না, পাগলামি করছে। তার অভিযোগ অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত পাওয়া যায়নি। আমরা ওই এলাকার কিছু সিসিটিভির ফুটেজ দেখেছি, সেখানেও কিছু পাওয়া যায়নি। আশপাশের আরও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।

ওসি আরও বলেন, ‘মেয়েটির বাবা সাভার এলাকায় থাকেন। তার বাবাকে সংবাদ দেওয়া হলেও তিনি আসতে অনিহা প্রকাশ করেন।’

মেয়েটির বাবা পুলিশকে জানিয়েছেন, সে টঙ্গী এলাকায় তার স্বামীর সঙ্গে থাকতেন। তার স্বামীর সঙ্গে বনিবনা নেই। তার স্বামী তাকে নিযার্তন করতো।

এদিকে ঢামেকে ভর্তি করার পর, সেখানে মেয়েটি খুব চেঁচামেচি করছে বলে ওসিসি থেকে জানিয়েছে। তাই তার বাবাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মেয়েটি শারীরিক ও মানুষিকভাবে অসুস্থ। ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা পরীক্ষার জন্য ঢামেকে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। ফরেনসিক পরীক্ষায় বেরিয়ে আসবে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল কিনা। পুরো বিষয়টি এখনো তদন্তাধীন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না