শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জলাতঙ্ক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রাণিসম্পদ বিভাগের র‌্যালী ও আলোচনা সভা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বিশ্ব জলাতংক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকালে শহরের বোর্ডিং মাঠ সংলগ্ন জেলা প্রাণিসম্পদ বিভাগের কার্যালয় থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী নজরুল ইসলাম। এ সময় তিনি জলাতঙ্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জলাতঙ্কের দ্বারা আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষায় জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ শাফী প্রমূখ। সভায় বিভিন্ন খামার প্রতিষ্ঠানের প্রতিনিধি, মাঠ সহকারী, স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

প্রেমের টানে চীন থেকে চিনা যুবক নবীনগরে।

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০