,

সিরিজ জিতে দেশে ফিরল টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা।

দেশে ফিরে সংবাদমাধ্যমকে অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, এমন জয় দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। একইসাথে বিশ্বকাপের আগে এমন অনুশীলনের সুযোগ সুবিধা পরবর্তীতে কাজে দিবে। সিরিজে ২-০ ব্যবধানে জেতে বাংলাদেশ।

এই সিরিজটি মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের আরও ঝালিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করেন সোহান। সোহান বলেন, ‘কোনো আসরের আগে এ রকম ক্যাম্প এবং এরকম সুযোগ সুবিধা অবশ্যই আমাদের সকলের কনফিডেন্ট অনেক বাড়িয়ে দিয়েছে। কারণ ওখানে আমরা পর্যাপ্ত অনুশীলনের সুবিধা পেয়েছি। আমার কাছে মনে হয় প্রিপারেশনটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় অনেক সময় বড় রান করা থেকে স্ট্রাইক রেট পরিস্থিতি অনুযায়ী রানটা অনেক গুরুত্বপূর্ণ থাকে। আসলে আমাদের সবার লক্ষ্য ওটায় ছিল। প্রতিদিন একরকম হবে বিষয়টা এমন না। বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন অনুশীলনের সুযোগ সুবিধা পেয়েছি যা দলের সবার জন্য বুস্ট আপ করবে এবং কনফিডেন্ট দেবে।’

এদিকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে অংশ নিতে আগামী ২ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে টাইগাররা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর