,

প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘বাংলাদেশের নেতা’

news-image

বিনোদন প্রতিবেদক : আমার সুখে,আমার দুখে বৃষ্টি নামে তোমার চোখে ভাঙে নদীর ঢেউ/ তুমি দেশের তুমি দশের তুমি আমাদের মতো কেউ/ রাখি তোমায় মন-গহীনে হৃদয় আছে যেথা/ বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা…।’ এমন কথামালা দিয়ে সাজানো হয়েছে গান। আর প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে তা উন্মুক্ত হয়েছে অন্তর্জালে।

‘বাংলাদেশের নেতা’ শিরোনামের এই গানটি লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। সুর-সংগীত করেছেন পাভেল আরিন আর পরিকল্পনা ও প্রযোজনায় ছিলেন ইয়াসির মাহমুদ খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, লিংকন ডি কস্তা, জাহিদ নিরব ও মাশা ইসলাম। এর ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।

গানটি প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমাদের ক্ষুদ্র নিবেদন এটি। আমরা চেষ্টা করেছি কথা-সুর-চিত্রে নেত্রীর জন্মদিনে সুরেলা একটি উপহার দেওয়ার।’

সংগীত পরিচালক পাভেল আরিন বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি প্রধানমন্ত্রীর জন্মদিনে ছোট্ট এই উপহারটি প্রকাশের। তার প্রতি আমাদের ভালোবাসার জায়গা থেকেই এই গানটি করা। এখন দর্শক-শ্রোতারা যদি গানটি শুনে প্রীত হন, সেটাই হবে আমাদের বড় প্রাপ্তি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড