,

ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবে বিদ্যুৎহীন কিউবা

news-image

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়ান আঘাত হানার পর পুরো কিউবা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, বৈদ্যুতিক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে। অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় আঘাত হানার সময় ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। এখন এটি ফ্লোরিডায় আঘাত হেনেছে।

স্থানীয় সময় মঙ্গলবার কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি কর্তৃপক্ষের প্রধান ঘোষণা করেছেন, জাতীয় বৈদ্যুতিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দ্বীপব্যাপী ব্ল্যাকআউট হয়েছে। ফলে এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে রয়েছে।

কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানার পর ইয়ান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে।

কিউবার হ্যারিকেন সেন্টারের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ড্যানিয়েল ব্রাউন বলেছেন, ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তিশালী। এর প্রভাবে অতি ভারী বৃষ্টি হবে। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া ৯ থেকে ১৪ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড