,

গৃহবধূকে ধর্ষণের পর হত্যায় ৯ জনের যাবজ্জীবন

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডিতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার মোহাম্মদ রসুল, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, গোলাম রসুল, আব্দুল আজিজ, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও আব্দুল বাতেন। এদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক রয়েছে।

এছাড়াও মামলায় আনোয়ার নামের একজন মারা যাওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের মার্চ মাসে বিষয়খালি গ্রামের আরব আলীর স্ত্রী রেণু বেগমকে তুলে নিয়ে পাশের বাঁশবাগানে নিয়ে সারা রাত ধর্ষণ করে আসামিরা। পরে তারা ওই নারীকে হত্যা করে পালিয়ে যায়।

এ হত্যার ঘটনায় নিহতের স্বামী আরব আলী বাদী হয়ে পরদিন ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সেই মামলার রায় ঘোষণা করেন।

মামলার বাদী আরব আলী বলেন, দীর্ঘদিন পর হলেও বিচার পেয়ে আমরা খুশি। এই রায় যেন কার্যকর হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বজলুর রহমান জানান, আদালত আজ রায় দিয়েছে। ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড হলেও একজন মারা যাওয়ার কারণে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। বিচারক পলাতক আসামিদের গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু