,

‘সাবধানে যাবি, তাড়াতাড়ি আসবি’: মেয়ের সঙ্গে বাবার শেষ কথা

news-image

পঞ্চগড় প্রতিনিধি : দীপক চন্দ্র রায় ও ছন্দা রানীর সংসারে দুই মেয়ে ভূমিকা (১৫) ও বৃষ্টি (৮)। দীপক বোদা উপজেলার ধনিপাড়া-গাইঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক। থাকেন বোদা উপজেলা সদরের কলেজ পাড়ায়। রবিবার বোদা উপজেলার আউলিয়ার ঘাটে নৌকাডুবিতে তার দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বৃষ্টির লাশ পাওয়া যায় আর ভূমিকার লাশ মঙ্গলবার উদ্ধার হয়। দুই মেয়ের মৃত্যুর শোকে মুহ্যমান স্বামী-স্ত্রী।

বাবা দীপক চন্দ্র রায় কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, রবিবার সকালে ভূমিকা যাওয়ার আগে বলেছিল ‘বাবা আমরা মায়ের সঙ্গে মহালয়ার অনুষ্ঠানে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরে আসব’। আমি বললাম, ‘সাবধানে যাবি, তাড়াতাড়ি ফিরে আসবি’– এটাই ছিল মেয়ের সঙ্গে শেষ কথা। ফিরে আসল ঠিকই কিন্তু লাশ হয়ে।

তিনি বলেন, ভূমিকা ছিল মেধাবী, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। ছোট বৃষ্টি স্থানীয় সানন্দা কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

ভূমিকার স্কুলশিক্ষক শহিদুল ইসলাম জানান, ভূমিকা অত্যন্ত মেধাবী ছিল। এভাবে হারিয়ে যাবে ভাবতেই পারছি না।

দুই কন্যা সন্তান নিয়ে মা বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিল মহালয়ার অনুষ্ঠানে, ঘাট পার হওয়ার জন্য আর সবার মতো তারাও নৌকায় ওঠেন। মা ভাগ্যক্রমে তীরে আসতে পারলেও চিরদিনের জন্য দুই মেয়েকে হারিয়ে ফেলেন। সোমবার বৃষ্টির লাশ পাওয়া যায় করতোয়ার ভাটিতে আর মঙ্গলবার পাওয়া যায় ভূমিকার লাশ।

ভূমিকাদের পড়শি অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক আব্দুর রশিদ বলেন, ‘ভোর হলে তাদের দেখা হতো, আংকেল আদাব বলত। ছোটবেলায় এদের অনেক কোলে নিয়েছি। ওদের বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আউলিয়ার ঘাটে হয়তো একদিন সেতু ঠিকই হবে কিন্তু এই সম্ভাবনাময় জীবনগুলো আর ফিরে পাওয়া যাবে না।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড