,

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি ফারজানার

news-image

ক্রীড়া ডেস্ক : নারী টি-টোয়েন্টি সংস্করণে আইসিসি ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন বাংলাদেশের ফারজানা হক। মেয়েদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত সংস্থা। যেখানে ৪৬তম স্থানে অবস্থান করছেন অভিজ্ঞ এই ব্যাটার।

করোনা আক্রান্ত হয়ে বাছাইয়ের শুরুতে ছিলেন না ফারজানা। সেরে উঠে অভিজ্ঞ এই ব্যাটার ফেরেন থাইল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে। ফেরার ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। করেন কেবল ১১ রান। পরের ম্যাচে ছন্দ খুঁজে পান ফারজানা। ফাইনালে আয়ারল্যান্ডকে হারানোর পথে খেলেন ৬১ রানের দারুণ এক ইনিংস। তার ৫৫ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চারে।

ওই ম্যাচে ২১ রান করেন রুমানা আহমেদ। থাইল্যান্ডের বিপক্ষে ১১ রানে জেতা ম্যাচে দলের সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন তিনি। এই পারফরম্যান্সে ১ ধাপ এগিয়ে রুমানা এখন ৬২ নম্বরে।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২ ধাপ নিচে নেমে গেছেন বাংলাদেশের সেরা অবস্থানে থাকা নিগার সুলতানা। এই কিপার-ব্যাটার আছেন ২৬তম স্থানে। মুর্শিদা খাতুনের ৩ ধাপ (৩৬ নম্বর), সালমা খাতুনের ২ ধাপ (৫৩ নম্বর), শামিমা সুলতানার ৩ ধাপ (৭৯ নম্বর) অবনতি হয়েছে।

এই তালিকায় যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। বোলারদের র‌্যাংকিংয়ে ১ ধাপ নিচে নেমে ১৩ নম্বরে আছেন সালমা। এই তালিকায় তার ওপরে নেই বাংলাদেশের আর কেউ। নাহিদা আক্তার আছেন ৩২তম স্থানে।

ফাইনালে আইরিশদের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট নিয়ে বোলারদের তালিকায় ৪ ধাপ এগিয়েছেন রুমানা। তার অবস্থান ৫৬তম। বড় লাফ দিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। থাইল্যান্ডের বিপক্ষে স্রেফ ৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে নেন ১৬ রানে দুটি। ১৩ ধাপ এগিয়ে তিনি এখন ৬৬ নম্বরে। মেয়েদের টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা সালমা। অষ্টম স্থানে আছেন তিনি। রুমানা ঢুকেছেন সেরা বিশে, আছেন ঠিক ২০ নম্বরে। এই তালিকায় শীর্ষে নিউ জিল্যান্ডের সোফি ডিভাইন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড