,

কোটি টাকার ক্ষতি: বিমানের সাবেক কান্ট্রি ম্যানেজারের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় এক কোটি টাকা ক্ষতিসাধনের দায়ে সংস্থাটির লন্ডন স্টেশনের সাবেক কান্ট্রি ম্যানেজার আখতার উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আসামির বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা তৎসহ দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি আখতার উদ্দিন আহমেদ ১৯৯৩-৯৮ সাল পর্যন্ত বিমানের লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালীন সংস্থাটির সিটি অফিসের জন্য ইকুইপমেন্ট ও টেলিফোন সিস্টেম বাবদ ত্রৈমাসিক দুই হাজার ১২৫ দশমিক ০৪ ইউকে পাউন্ড ভাড়ার ভিত্তিতে তিনটি কোম্পানির সঙ্গে লিজ চুক্তি ছিল। যার মেয়াদ ছিল ২০০১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু তিনি এবি সার্ভিসেস এর পক্ষে কেভিন লুইসের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই বিরাজমান সব চুক্তি অবসান করে নতুন চুক্তি করেন।

নতুন চুক্তিতে ত্রৈমাসিক ভাড়া দুই হাজার ১২৫ দশমিক ০৪ ইউকে পাউন্ডের স্থলে ১০ হাজার ৫০৬ দশমিক ২৩ ইউকে পাউন্ড করা হয় এবং ব্যাংক হিসাব খাত হতে সরাসরি ডেবিট পদ্ধতিতে ভাড়া পরিশোধের শর্ত অন্তর্ভুক্ত করা হয়, যা পূর্বের চুক্তিতে ছিল না। আরো জানা যায়, পরে আসামি বিমানের প্রধান কার্যালয়ের অনুমোদন না নিয়ে আইনজীবীর মাধ্যমে কেবিন লুইসের বিরুদ্ধে মামলা করেন এবং ওই চুক্তির অধীনে ভাড়া প্রদান বন্ধ রাখেন। কিন্তু চুক্তিপত্রে আক্তার উদ্দিন আহমেদের স্বাক্ষর থাকায় সব পক্ষের সম্মতিতে সেন্টার ফর ডিসপিউট রেজুলেশনের মাধ্যমে প্রতি ত্রৈমাসিক সাত হাজার ১৫৬ ইউকে পাউন্ড ভাড়া পরিশোধ নিষ্পত্তি হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড প্রধান কার্যালয়ের অনুমোদন বহির্ভূত চুক্তিপত্রের ভিত্তিতে এপ্রিল ২০০৪ পর্যন্ত লিজ রেন্ট বাবদ বিমানকে এক লাখ ২০ হাজার ৭৪৪ ইউকে পাউন্ড সমপরিমান ৯৬ লাখ ৫৯ হাজার ৪৪০ টাকা টাকা পরিশোধ করে বিমানের আর্থিক ক্ষতি সাধন করা হয়। বিমানের বিপুল অঙ্কের এই আর্থিক ক্ষতি সংস্থাটির অভ্যন্তরীণ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর