,

নৌকাডুবি: স্রোতে ভেসে আসা ৭ জনের লাশ মিলল দিনাজপুরে

news-image

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা সাত জনের মরদেহ দিনাজপুরে মিলেছে।আজ সোমবার সকালে বীরগঞ্জ ও খানসামা উপজেলার আত্রাই নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে তিন শিশু ও চার জন নারী রয়েছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মরদেহ। নদীর স্রোতে মরদেহগুলো এখানে ভেসে এসেছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার জানান, বীরগঞ্জে আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সুব্রত রায়, তার বয়স আড়াই বছর। শিশুটি পঞ্চগড় উপজেলার বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন জানান, তার এলাকায় খানসামায় আত্রাই নদীর জিয়া সেতুর কাছ থেকে চার নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, লাশগুলো স্রোতে ভেসে এসেছে।

এ ব্যাপারে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম জানান, যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের নাম ও পরিচয় সংগ্রহ করে পুলিশের মাধ্যমে আত্মীয়-স্বজনদের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ সোমবার পর্যন্ত ৩৫ জনের মৃত্যু পাওয়াগেছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি