,

কোনো সান্ত্বনাই থামাতে পারছে না তাদের বিলাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : মহালয়ার মধ্যদিয়েই শুরু হয় শারদীয় দুর্গোৎসব। মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। অতিরিক্ত যাত্রীর কারণে করতোয়া নদীতে ডুবে যায় নৌকাটি। এতে অনেকে সাঁতরে তীরে উঠলেও ৩৫ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় কেউ হারিয়েছেন স্ত্রী-পুত্র, কেউ হারিয়েছেন মেয়ে। আবার অনেকেই হারিয়েছন পরিবারের চারজন সদস্য। ওই পরিবারগুলোতে এখন চলছে মাতম। কোনো সান্ত্বনাই যেন তাদের বিলাপ থামাতে পারছে না।

নৌকাডুবিতে পরিবারের চার সদস্যকে হারিয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙা ইউনিয়নের ছত্রশিকারপুর এলাকার রবিন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রবিনের স্ত্রী লিপী রানী, তার ৪ বছর বয়সী ছেলে বিষ্ণু বর্মন, ভাইয়ের স্ত্রী লক্ষী রানী (২৫) ও ভাতিজা দীপঙ্কর বর্মন (৩)। স্ত্রী-সন্তানকে হারিয়ে নির্বাক রবিন।

লিপী রানীর স্বামী রবিন বর্মন বলেন, ‘স্ত্রী-সন্তানকে পাঠিয়েছিলাম মহালয়া অনুষ্ঠানে। কিন্তু নৌকাডুবিতে আমার সব শেষ হয়ে গেলো। আমি এখন একা হয়ে গেলাম।’

 

নৌকাডুবির ঘটনায় বেঁচে ফিরেছেন বিপাশা চন্দ্র (৩২) নামের এক নারী। তিনি বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, ‘স্বামী, দুই সন্তান ও শাশুড়িসহ উঠেছিলাম। নৌকাতে ওঠার পর দুলতেছিল। এ সময় মাঝিরা কইছিল কিছুই হবে না, যাওয়া যাবে। মাঝখানে গিয়ে ডুবে গেল। এ সময় আমার বুকে ৮ মাস বয়সী ছেলেটা ছিল। বাম হাত দিয়ে বাচ্চাটা ধরে রাখছি আর ডান হাত দিয়ে নৌকা। পানির নিচে অনেকক্ষণ ডুবেছিলাম। তারপর আর কিছু বলতে পারছি না। পরে ঘাটে এসে জ্ঞান আসে। আমি আর বাচ্চাটা পড়ে আছি। কে ঘাটে নিয়ে আসছে কিছু বলতে পারি না। কিন্তু আমার মেয়েটাকে এখনো খুঁজে পাইনি।’

দুর্ঘটনায় মা, কাকি ও ছোট বোন হারালেও বেঁচে ফিরে এসেছেন আলো (২৫) ও তার বোন অর্পিতা (১৭)। তবে আলোর দুই মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। বাড়ির তিন সদস্যকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আলো ও অর্পিতা।

শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এ ঘটনায় এখনো অন্তত ৫৫ জন নিখোঁজ রয়েছেন। আজ সোমবার সকালে বোদা উপজেলায় চারজনের, দেবীগঞ্জ উপজেলায় দুজনের ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে একজনের এবং বীরগঞ্জ উপজেলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি