,

তাকরিমকে সংবর্ধনা দেবে ধর্ম মন্ত্রণালয়

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা দেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, গত বুধবার রাতে মক্কায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

তিনি গত ২৮ মে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি