,

কুরিয়ারের ভ্যানে মালামাল তোলার সময় বিস্ফোরণ, নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ বউ বাজার বালুর মাঠ বেরিবাঁধ এলাকায় মেট্রো এক্সপ্রেস নামে একটি কুরিয়ার সার্ভিসে কাভার্ডভ্যানে মালামাল তোলার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ও দগ্ধ হয়েছেন আরো ৩ জন। নিহতের নাম ইলিয়াস বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। দগ্ধরা হলেন আশিক (৪৫), হালিম (২৮), মারসেল (৩৬)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

হাজারবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান জানান, কুরিয়ার সার্ভিসে অফিসের ভেতরে কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণের ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, নিহতে পরিচয় এখনও জানা যায়নি। আহতদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, দগ্ধ তিনজনের অবস্থাই গুরুতর। তারা কুরিয়ার সার্ভিসটিতে লেবার হিসেবে কাজ করেন। রাতে কাভার্ডভ্যানে মালামাল তোলার সময় বিকট বিস্ফোরণ হয়। সেখানে একটি ড্রামে ক্যামিকেল ছিল বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর