শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফিফের লড়াকু ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১৫৮

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা বিপর্যয়ে পড়লেও আফিফ হোসেনের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে।

আজ রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে টস হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফেরেন সাব্বির রহমান। সাবির আলীর বলে বাসিল হামিদকে ক্যাচ দেন তিনি। পরের ওভারেই বিদায় নেন লিটন দাস। ৮ বলে ১৩ করে আয়ান খানের শিকার হন তিনি।

ওপেন করতে নামা মেহেদী হাসান মিরাজ ব্যক্তিগত ১২ রানে জাওয়ার ফরিদের বলে আউট হন। আর কার্তিক মিয়াপ্পনের বলে বোল্ড হন ইয়াসির আলী। মোসাদ্দেক হোসেনও দ্রুত ফিরে যান। মিয়াপ্পনের দ্বিতীয় শিকার হন তিনি।

তবে একপাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন তরুণ আফিফ হোসেন। তুলে নেন ক্যারয়িারের তৃতীয় হাফসেঞ্চুরিও। আর ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ৫৪ বলে অপরাজিত ৮১ রান তোলেন তিনি।

আফিফ ৫৫ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন। আর ২৫ বলে দুটি চার ও সমান ছক্কায় ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন নুরুল।

আমিরাত বোলার মিয়াপ্পন সর্বোচ্চ ২টি উইকেট পান।

এ ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে ফিরছেন নুরুল হাসান, লিটন দাস, ইয়াসির আলী। আর সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান। সাকিব বর্তমানে সিপিএল খেলছেন।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শরীফুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মাদ ওয়াসিম, চিরাগ সুরি, সিপি রিজওয়ান, ভৃত্য অরবিন্দ, জুনাইদ সিদ্দিক, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মিয়াপ্পন, আরিয়ান লাকরা, আয়ান খান।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা