,

নৌকাডুবির ঘটনায় তদন্ত কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অথৈ আদিত্যকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ২০ জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- পলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দিপঙ্কর (৩), প্রিয়ন্ত (৩), খুকী রাণী (৩৫), প্রমিলা রাণী (৫৫), তারা রাণী (২৪), শোনেকা রাণী (৬০), ফাল্গুনী রাণী (৫৫), প্রমিলা রাণী (৭০), ধনো বালা (৪৭), সুমিত্রা রাণী (৫৭), সফলতা রাণী (৪০), সিমলা রাণী (৩৫) হাসান আলী, (৫২), এক বছরের শিশু উশোশী, তনুশ্রী ও শ্রেয়শী।

শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর আউলিয়া ঘাট এলাকায় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নৌকাটিতে ছিলেন। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কেউ নিখোঁজ থাকলে তাদের স্বজনদের যোগাযোগের জন্য মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড