,

সরকারি চাকরির আবেদন ফি বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি সব চাকরির (ক্যাডার পদ বাদে) আবেদন ফি পুনরায় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ২২ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করলেও বিষয়টি আজ রোববার জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ফি পুন:নির্ধারণ করা হয়েছে।

এসব সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন গ্রেডের পরীক্ষার ফি নির্ধারিত হারে বাড়ানো হয়েছে। এরমধ্যে ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ফি দ্বিগুণ করা হয়েছে। তবে কয়েকটি গ্রেডের ফি অপরিবর্তিত রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী ৯ম গ্রেড বা তদূর্ধ্ব (নন-ক্যাডার) গ্রেডে পরীক্ষা ফি ৬০০ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডের ফি আগে ছিল ৫০০ টাকা।

১৩তম থেকে ১৬তম গ্রেডে ১০০ টাকা থেকে দ্বিগুণ অর্থাৎ ২০০ টাকা করা হয়েছে। ১৭তম থেকে ২০তম গ্রেডেও ফি দ্বিগুণ হয়েছে। এই তিন গ্রেডে ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি