,

আত্মাহুতি দিবসে প্রীতিলতা হয়ে এলেন তিশা

news-image

বিনোদন প্রতিবেদক : মাতৃভূমির জন্য আত্মত্যাগের এক অমর কাহিনির জন্ম দিয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ব্রিটিশদের হাত থেকে নিজ দেশকে স্বাধীন করার জন্য তিনি শুধু নিজেকে গড়ে তোলেননি পাশাপাশি অনুপ্রাণিত ও উজ্জীবিত করে গেছেন অসংখ্য বিপ্লবীকেও। আজ শনিবার এই বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস। ১৯৩২ সালের এদিনে শত্রুপক্ষের কাছে নিজেকে ধরা না দিয়ে আত্মহত্যার পথ বেছে নেনে এই বীরকন্যা।

তার আত্মাহুতি দিবসে প্রীতিলতা হয়ে দর্শকদের সামনে এলেন নুসরাত ইমরোজ তিশা। সরকারি অনুদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন প্রদীপ ঘোষ। আর এর প্রথম টিজার প্রকাশ হয়েছে আজ সন্ধ্যায়।

নির্মাতা জানান, এই মহান বিপ্লবীর আত্মদানের ৯০ বছরে প্রীতিলতার জীবনের অবিস্মরনীয় অজানা গল্প আসছে রূপালী পর্দায়। এই সিনেমায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন তিশা আর বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে মনোজ প্রামাণিককে। মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু।

ঐতিহাসিক পটভূমিতে নির্মিতব্য এই সিনেমায় পরিচালক বলতে চেয়েছেন, রিয়েল প্লেস মুভি। কারণ সিনেমার শুটিং হয়েছে ঐতিহাসিক স্থাপনাগুলোতে। আগামী নভেম্বরের মাঝামাঝিতে দেশের প্রেক্ষাগৃহে ‘ভালোবাসা প্রীতিলতা’ মুক্তি পাবে বলে জানান এর নির্মাতা প্রদীপ ঘোষ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড