,

এসএসসির কেন্দ্রে ফেসবুক লাইভ করায় দুই শিক্ষার্থী বহিষ্কার

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক লাইভ করার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার বিকেলে ঘটনাটি তদন্ত করে দুই শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম। বহিষ্কারের ঘটনা ঘটেছে উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।

বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থী উপজেলার ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের রাকিব হাসান ও আব্দুল্লাহ্ আল মামুন।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের ৯ নম্বর কক্ষের ৪৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ সময় ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী রাকিব হাসানের মোবাইল থেকে আব্দুল্লাহ্ আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করে পরীক্ষা কক্ষের ভিডিও চিত্র ফেসবুক লাইভে ছড়িয়ে দেয়।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তিনি এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন। আজ শনিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রে যান। ভিডিও চিত্র দেখে আট পরীক্ষার্থী এবং দুই কক্ষ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ওই দুই ছাত্র ভিডিও ফেসবুকে লাইভ করে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন জানান, তদন্তে দুই পরীক্ষার্থী রাকিব ও আব্দুল্লাহ আল মামুনের পরীক্ষা কক্ষে ফেসবুক লাইভ করার সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া কক্ষ পরিদর্শক আফসার উদ্দিন ও আমিনুল ইসলাম কারণ দর্শানোর লিখিত জবাব দাখিল করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পর তিনি সিদ্ধান্ত নিবেন।

পরীক্ষার কক্ষে মোবাইল কিভাবে নেওয়া হলো এ বিষয়ে জানতে চাইলে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবদুল হান্নান সজল জানান, পরীক্ষা কেন্দ্রের প্রবেশ মুখেই পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। ওই দুই পরীক্ষার্থী বাহির থেকে হয়তো মোবাইল এনে থাকতে পারে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, তদন্তে ওই দুই শিক্ষার্থী সম্পৃক্ততা থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড