,

ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চায় পাকিস্তান: শেহবাজ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তান ভারতসহ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি স্থাপনে ইচ্ছুক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গতকাল শুক্রবার এই মন্তব্য করেছেন। খবর জিও নিউজের।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি চায়। কিন্তু এটি ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু-কাশ্মীরে ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের মাধ্যমে কেবল সম্ভব।

শেহবাজ শরিফ বলেন, গঠনমূলক সম্পৃক্ততার জন্য সক্রিয় পরিবেশ তৈরি করতে ভারতকে অবশ্যই বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারতকে তুলে নিতে হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভারতীয় বাহিনীর হাতে কাশ্মীরিরা বিচারবহির্ভূত হত্যা, কারাবাস ও জেলে নির্যাতনের শিকার হচ্ছেন। এ ছাড়া তিনি দাবি করেছেন, ভারত কাশ্মীরকে মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে হিন্দু অধ্যুষিত অঞ্চলে পরিণত করতে চাচ্ছে।

কাশ্মীরের ব্যাপারে পদক্ষেপ নিতে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস ভূমিকা রাখবে বলে আহ্বান জানান শেহবাজ। এ সময় তিনি বলেন, কাশ্মীরিদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের পাশে আছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড