,

কিশোরীকে মুরগির ফার্মে আটকে রাতভর ধর্ষণ, অটোচালক গ্রেপ্তার

news-image

বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীর এক কিশোরীকে (১৭) মুরগির ফার্মে আটকে ধর্ষণ মামলার আসামি মো. রাব্বি সরদারকে (১৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮) সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়। রাব্বি বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক।

জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীকে অটোরিকশা চালক মো. রাব্বি সরদার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিশোরী প্রস্তাব প্রত্যাখান করলে রাব্বি তাকে হত্যার হুমকি দেন। এরপর গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরীকে ফুসলিয়ে এবং হত্যার হুমকি দিয়ে নিজ বাড়ি থেকে নিয়ে যান রাব্বি। রাতে তাকে মাগুরা এলাকার বেড়িবাঁধের পাশে মো. সেলিম হাওলাদারের মুরগির ফার্মে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন।

পরের দিন গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে কিশোরীকে মাদারীপুরের ডাসার থানার ফ্রেজারবোজা নামক স্থানে রেখে আসেন রাব্বি। এ সময় কিশোরী বিয়ের কথা বললে রাব্বি তাকে ভয়ভীতি দেখান এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেন। ভুক্তভোগী কিশোরী লোকলজ্জার ভয়ে সেখানেই একটি গাছের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর গতকাল সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-৮ মো. রাব্বি সরদারকে আটক করে। পরে তাকে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৮-এর উপপরিচালক।

র‌্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার পর থেকে ধর্ষণ মামলার আসামি মো. রাব্বি সরদার পলাতক ছিল। গতকাল তাকে মাগুরার বেড়িবাঁধ এলাকা থেকে আটক করা হয়।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি রাব্বি সরদারকে আটক করে থানায় হস্তান্তর করেছে র‌্যাবের একটি দল। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড