,

ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে বাস ধর্মঘট

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ঝালকাঠি আন্ত:জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার দুপুর ১২ টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা জানান, আজ দুপুর সাড়ে ১১টার দিকে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে বাস পার্কিং নিয়ে শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় ঝালকাঠি-বরিশাল ও পটুয়াখালির বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বরিশাল ও পটুয়াখালির বাস শ্রমিকরা মিলে ঝালকাঠির এক বাস ড্রাইভারকে প্রথমে মারধর করে।

এ ঘটনার প্রতিবাদ করলে রুপাতলী বাসষ্ট্যান্ডে ঝালকাঠির ৬ বাস শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেন তারা। ড্রাইভারসহ আহত ঝালকাঠি ৭ শ্রমিককে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঝালকাঠি থেকে বরিশালসহ ৫ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ রুটে যাতায়াত করা অসংখ্য যাত্রীরা পড়েছেন বিপাকে। তাদের দ্বিগুন ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘গাড়ি সরাতে দেরি হওয়ায় বাস ড্রাইভারকে মারধর করা হয়। এ সময় রুপাতলী বাস টার্মিনালে ঝালকাঠি সমিতির সকল শ্রমিকদের ধাওয়া করে মারধর করে। আমাদের আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা ভয়ে বরিশাল যেতে চাচ্ছে না। আমাদের যাত্রীদের নিরাপত্তসহ গাড়ি চালাতে চাই। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাব।’

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, বাস শ্রমিকদের মারধরের ঘটনায় বাস ধর্মঘট চলছে। শ্রমিক, মালিক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না