,

চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে আবিদ হাসান রাহাত (২২) নামে এক কলেজছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার সন্ধ্যায় শহরের উকিলপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় আশরাফ উদ্দিনের বহুতল ভবনের তিন তলাযর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত রাহাত কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অনার্সের ছাত্র।

নিহত আবিদ হাসান রাহাত পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি এলাকার আনোয়ারুল হকের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকে লেখাপড়া করতেন। অভিযুক্ত জোবায়ের হাসান (২৬) বসবাস করেন শহরের গাইটাল এলাকায়। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

জোবায়েরের বড় বোন আরিফা সুলতানা জানান, সন্ধ্যায় প্রতিদিনের মতো রাহাত তার ছেলেকে পড়াতে আসেন। এ সময় জোবায়ের হঠাৎ বাসায় এসে রাহাতের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে তাকে বাসা থেকে বের করে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন জোবায়ের। পরে রাহাতের গলায় ছুরি চালিয়ে পালিয়ে যান।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, হত্যাকাণ্ডের পর জোবায়ের পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জোবায়েরকে ধরতে পুলিশের অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর