,

ট্রাম্পের নামে প্রতারণার মামলা

news-image

অনলাইন ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানের নামে প্রতারণার মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, ট্রাম্প পরিবার ও তার সংস্থা ২০১১ থেকে ২০২১ সালে ‌‘অসংখ্য’ জালিয়াতির কাজ করেছেন।

আজ বুধবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিন সন্তান ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও তার সংস্থা কিংবা পরিবারের কেউ নিউইয়র্কের কোনো ব্যবসায় পরিচালক হতে পারবে না বলে আদালত আদেশ দিয়েছেন।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের অন্যায় কাজ করেনি বলে জানিয়েছেন।

এর আগে, ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসায় একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠেছিল। চলতি বছরের জানুয়ারি মাসে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে।

তিনি জানান, এটা শুধু কোনো একটি ক্ষেত্রে নয়, একাধিকবার ট্রাম্পের সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। একাধিকবার ট্রাম্প পরিবার সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এই প্রতারণা ও ভুল উপস্থাপন, কাজগুলো প্রায় একই। প্রতি বছর বাৎসরিক হিসেবের ক্ষেত্রেই এই কাজগুলো করা হতো এবং তা ট্রাম্প প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমতিতেই হয়ে থাকত। এর সঙ্গে ট্রাম্পও যুক্ত ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প, তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে অভিযোগের বিবাদী করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের সাবেক সিইও অ্যালেন উইসেলবার্গ ও সাবেক কর্মকর্তা জেফ ম্যাককোনির নাম উল্লেখ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড