,

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহায়তা দিতে জাপান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার জাপানি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ এবং জীবনপরিচালনামূলক পরিষেবাগুলোর সুযোগ অব্যাহত রাখতে সহায়তার বিষয়ে জাপান সরকার ও ইউএনএইচসিআর একটি চুক্তি সই করেছে।

চুক্তি অনুসারে, ইউএনএইচসিআর কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আইনি ও সম্প্রদায়ভিত্তিক সুরক্ষা প্রদান, স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, পুষ্টি সহায়তা এবং ত্রাণের মতো মূল গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো প্রদানের ওপর দৃষ্টি দেবে।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি বলেছেন, ‘জাপান দৃঢ় আশা নিয়ে এই প্রকল্পে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে যে, এটি ভাসানচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকার সুযোগ উন্নত করবে এবং কক্সবাজারে তাদের নিরাপত্তা বাড়াবে।’

রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গা সংকট ষষ্ঠ বছরে পদার্পণ করায় রোহিঙ্গাদের উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য অর্থায়ন অব্যাহত রাখা অপরিহার্য। একই সাথে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’ খবর: বাসস

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড