,

ভালো অভ্যর্থনা ও উপহারের আশায় সালাউদ্দিন

news-image

ক্রীড়া ডেস্ক : সাফে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটবলাদের বরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে প্রস্তুতির বিষয়ে জানানো হয়। তবে মোটা অংকের কোনো পুরস্কার ঘোষণা করেননি সভাপতি কাজী সালাউদ্দিন। বরং তিনি অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর কাছে চাইতেই হয় না। তিনি নিজে অনুষ্ঠান করে আমাদেরকে দিয়ে দেন। তিনি ইতোমধ্যে জানেন মেয়েদের সাফল্যের কথা। আমি আশা করছি ভালো অভ্যর্থনা হবে, ভাল উপহার আসবে। একই সঙ্গে আরও কিছু কিছু জায়গায় স্পন্সরদের সঙ্গে একটু একটু করে আলাপ করছি। আমার মনে হয় আসার পর মেয়েরা খুব খুশি হবে। আলটিমেটলি যেটা হবে তারা খুশি হবে।’

বাফুফে সভাপতি মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের শিরোপা জয়কে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবেও আখ্যা দিয়েছেন।

এর আগে ২০০৩ সালে সাফ পুরুষ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ফুটবলে নেই বলার মতো কোন সাফল্য। গত কয়েক বছরে নারী ফুটবলের উত্থান দেশের ফুটবলের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে।

এবার সাফে পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৩ গোল দেয় গোলাম রাব্বানি ছোটনের দল। হজম করে স্রেফ এক গোল। হারায় ভারত, নেপালের মতো শক্ত প্রতিপক্ষকে। এতেই বোঝা যায় কতটা দাপুটে ফুটবল খেলেছেন সাবিনারা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯