,

বিমানবন্দর থেকে যে পথে বাফুফে যাবেন সাফ চ্যাম্পিয়নরা

news-image

ক্রীড়া ডেস্ক : সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল ট্রফি নিয়ে দেশে ফিরছেন আগামীকাল বুধবার। বেলা ১টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন তারা। তাদেরকে সেখান থেকে ছাদ খোলা বাসে সংবর্ধনা দিয়ে নিয়ে আসা হবে বাফুফে ভবনে।

বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে প্রাথমিক আলাপ করে একটি রুট ঠিক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারশেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সেই রুটটির বিস্তারিত তুলে ধরেছেন সংবাদ সম্মেলনে।

তিনি বলেন, ‘আসার সময় যে রুট ব্যবহার হবে সেটা জানাচ্ছি। আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেও চূড়ান্ত করব। বিমানবন্দর থেকে কাকলী বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে হাতের বায়ে চলে যাব। আমরা এরপর তেজগাঁ হয়ে পুনরায় ফ্লাই ওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসব। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে বাফুফে ভবনে পৌঁছাব।’

বাফুফে ভবনে মেয়েদের বরণ করবেন সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানেও একটি সংবাদ সম্মেলনের আয়োজন থাকছে, ‘বাফুফে ভবনে মেয়েদেরকে ফুলের তোড়া দিয়ে সভাপতি মহোদয় বরণ করে নিবেন। তারপর এখানে রিফ্রেশমেন্ট থাকবে, ফটোসেশন থাকবে। এবং আপনাদের সামনে আরেক দফায় তারা কথা বলবেন। আপাতত কালকের পরিকল্পনা এইটুকু। পরে হয়ত আমরা আরও বড় আয়োজনে তাদের সংবর্ধনা দিব।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর