,

নিখিলের শাড়িতে সাজলেন নুসরাতের ‘বান্ধবী’ শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : টালিউডে শ্রাবন্তী নুসরাতের অগ্রজ। তবু তাকে ভালো বান্ধবী হিসেবে পরিচয় দেন বসুরহাটের এই সংসদ সদস্য। দুজনের সম্পর্ক খারাপ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সম্প্রতি নুসরাতের সাবেক স্বামী নিখিল জৈনের ব্র্যান্ডের শাড়িতে নিজেকে সাজিয়েছেন শ্রাবন্তী। স্লিভলেস ছোট্ট ব্লাউজে শ্রাবন্তীকে দেখে সবাই মুগ্ধ। কিন্তু নুসরাত জাহানের প্রতিক্রিয়া কী সেটি কিন্তু এখনো জানা যায়নি।

নুসরাত-শ্রাবন্তী মাঝেমধ্যেই একসঙ্গে আড্ডা দেন। শ্রাবন্তীর সঙ্গে বন্ধুত্ব রয়েছে নিখিল জৈনেরও।

নিখিল জৈনের সঙ্গে গত কয়েক বছর ধরেই নতুন সম্পর্ক গড়ে তুলেছেন শ্রাবন্তী, তবে এটি সম্পূর্নরূপে পেশাদার সম্পর্ক। নিখিলের বস্ত্র বিপণির হয়ে মাঝেমধ্যেই ফটোশ্যুট করেন শ্রাবন্তী। দুর্গাপূজার আগে আবারও নিখিলের নকশা কাটা শাড়িতে নিজেকে সাজিয়েছেন শ্রাবন্তী।

স্লিভলেস ছোট্ট গোলাপি ব্লাউজ, সঙ্গে গোলাপি রঙা ভারি সিল্কের শাড়িতে অপূর্ব লাগছে শ্রাবন্তীকে। যেন সন্মোহনী জাদু ছড়ালেন এ নায়িকা। শাড়ির সঙ্গে ম্যাচ করে পরেছেন জুয়েলারি— গলায় ভারি নেকলেস, কানের হাতে বালা-দুর্দান্ত দেখাচ্ছে অভিনেত্রীকে।

এর আগেও বেশ কয়েকবার নিখিল জৈনের ডিজাইন করা শাড়ি বা লেহেঙ্গায় লেন্সবন্দি হয়েছেন শ্রাবন্তী।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর