,

রানির শেষকৃত্যে জ্ঞান হারালেন পুলিশ কর্মকর্তা

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের আজ সোমবার শেষকৃত্য অনুষ্ঠান। এ দিন অনুষ্ঠানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপর তাকে স্ট্রেচারে করে সরে নিয়ে যাওয়া হয়। এভিনিং স্টান্ডার্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তাকে রয়্যাল নেভির সদস্যরা এবং তার কিছু সহকর্মী তাকে সরিয়ে নিয়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে যাওয়া ওই পুলিশ সদস্যের অবস্থা এখন কেমন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তার অবস্থা গুরুতর নয়।

রানির শেষকৃত্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হয়। সেখানে রাজা চার্লস তৃতীয়, তার পুত্র উইলিয়াম ও হ্যারি এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ওই পুলিশ কর্মকর্তা অজ্ঞান হয়ে পড়ে যান। মধ্য লন্ডনের রাস্তায় শোকযাত্রা শুরু হওয়ার আগে এই ঘটনা ঘটেছে।

নিউ ইয়র্ক পোস্ট বলছে, ওই নিরাপত্তারক্ষী অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগে কাঁপছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড