,

চুল কেটে-হিজাব পুড়িয়ে প্রতিবাদ করছেন নারীরা

news-image

অনলাইন ডেস্ক : ঠিকমতো হিজাব না পরার অভিযোগে ইরানে ২২ বছর বয়সী মাহসা আমিনি নামে এক তরুণীকে বেশ কয়েকদিন আগে গ্রেপ্তার করে দেশটির নীতি পুলিশ। এরপর গত শুক্রবার পুলিশি হেফাজতে আমিনির মৃত্যু হয়। অভিযোগ, পুলিশের নির্যাতনে আমিনির মৃত্যু হয়েছে। যদি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির পুলিশ।

মাহসা আমিনির রহস্যজনক মৃত্যু ঘিরে ইরানজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার প্রতিবাদকারী সামাজিক যোগাযোগমাধ্যম ফার্সি ভাষার টুইটারে হ্যাশট্যাগ মাহসাআমিনি দিয়ে প্রতিবাদের ঝড় তোলে। যা দেশটিরে টুইটার ট্রেন্ডিংয়ের শীর্ষে ওঠে।

এছাড়া দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে সরকারবিরোধী স্লোগান দিতে গেছে, যা ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে,কিছু নারী বিক্ষোভকারীকে প্রতিবাদ হিসেবে নিজেদের চুল কেটে দিতে দেখা গেছে। অনেকে আবার তাদের হিজাব পুড়িয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। আবার কিছু ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের হটাতে ইরানের নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

ইরানের এক সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট মাসিহ আলিনজাদ টুইটারে এক ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, হিজাব পুলিশের হাতে মাহসা আমিনিকে হত্যার প্রতিবাদে ইরানের নারীরা তাদের চুল কেটে ও হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

তিনি আরও বলেছেন, ৭ বছর থেকে আমরা যদি আমাদের চুল না ঢাকি তাহলে আমরা স্কুলে যেতে পারিনা, চাকরিও পাইনা। আমরা এই লিঙ্গ বর্ণবৈষম্যের শাসনে বিরক্ত।

এছাড়া দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নারীদের হিজাব খুলে ফেলার ভিডিও শেয়ার করছেন।

অন্যদিকে অনলাইন এক ভিডিওতে দেখা গেছে, রোববার ইউনিভার্সিটি অব তেহরানের আশেপাশে শতশত বিক্ষোভকারী জড়ো হয়। তারা নারী, জীবন, স্বাধীন বলে স্লোগান দিতে থাকে। তবে রয়টার্সের পক্ষ থেকে এই ভিডিও’র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর