,

স্কুলে মিয়ানমার সেনাবাহিনীর গোলাবর্ষণ, ৬ শিশু নিহত

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের একটি স্কুলে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ করা হয়েছে। এতে অন্তত ছয় শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। আজ সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যম এবং বাসিন্দারা এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

তবে দেশটির সেনাবাহিনী দাবি করেছে, বিদ্রোহীরা ওই বিল্ডিং ব্যবহার করে সেনাদের ওপর আক্রমণ চালিয়েছে। এই কারণে তারা গুলি ছুঁড়েছে।

গত বছর দেশটির ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এর পর থেকে মিয়ানমারে সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার মধ্য সাগেইং অঞ্চলের লেট ইয়েট কোনে গ্রামে ঘটেছে এই ঘটনা। তবে সংঘর্ষের ঘটনা নিরপেক্ষভাবে রয়টার্স যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

মিজিমা ও ইরাবতি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই গ্রামে বৌদ্ধদের আশ্রমে থাকা স্কুলে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ করা হয়।

গুলিতে ঘটনাস্থলেই কিছু শিশু নিহত হয়েছে, এছাড়া ওই গ্রামে যখন সেনারা প্রবেশ করে তখন বাকি অন্যরা মারা যায় বলে রিপোর্টে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই বাসিন্দা টেলিফোনে বলেন, পরবর্তীতে শিশুদের লাশ দেশটির সেনাবাহিনী সেখান থেকে ১১ কিলোমিটার দূরে নিয়ে যায় এবং কবর দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ওই স্কুল ভবনে বুলেটের গর্ত ও রক্তের বন্যা।

তবে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীরা আশ্রমে লুকিয়ে ছিল এবং ওই গ্রাম অস্ত্র চালানের পথ হিসেবে ব্যবহার করতো। এরপর নিরাপত্তা বাহিনীকে হেলিকপ্টারে করে সেখানে পাঠানো হয় এবং তারা আকস্মিক অভিযানে যায়। সেখানে তারা সন্ত্রাসীদের হামলার শিকার হয় এবং এর পালটা জবাব দেয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির